“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়!
একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ
করা, ঠিক যা তুমি করতে চাও। আর
দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ
করে যাওয়া॥ ”
—মারিও কুওমো।
“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে
খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে
চলুন॥ ”
—ডেল কার্নেগি।
“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে
পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে
বেশি ভাবতে হয়॥ ”
—পীথাগোরাস।
“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত
হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
“ তুমি যদি কোনো লোককে জানতে
চাও, তা হলে তাকে প্রথমে
ভালবাসতে শেখো॥ ”
—লেলিন।
“ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত
সহজে ভুলে যায়, একজন অপমানিত
ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥ ”
—জর্জ লিললো।
“ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু
নেই॥ ”
—অ্যারিস্টটল।
“ বিশ্বাস জীবনকে গতিময়তা দান
করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ
করে তোলে॥ ”
—মিল্টন।
“ আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে
মুক্তি দেয়॥ ”
—ইবনে সিনা।
“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য
নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়,
তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া
জীবন অর্থহীন॥ ”
—ব্রায়ান ডাইসন।
“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
যারা খারাপ মানুষের খারাপ কর্ম
দেখেও কিছু করেনা তাদের জন্যই
পৃথিবী ধ্বংস হবে॥ ”
—আইনস্টাইন।
“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন
দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
—জন লিভেগেট।
“ যেখানে পরিশ্রম নেই সেখানে
সাফল্যও নেই॥ ”
—উইলিয়াম ল্যাংলয়েড।
“ সত্য একবার বলতে হয়; সত্য বারবার
বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা
বারবার বলতে হয়; মিথ্যা বারবার
বললে সত্য ৰলে মনে হয়॥ ”
—হুমায়ূন আজাদ।
“ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে
কেউ সাহায্য করতে পারে না॥ ”
—জন এন্ডারসন।
“ চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ
তার চেয়েও কম॥ ”
—জন রে।
“ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে
চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে
অন্যদেরকে উপদেশ দেয়া॥ ”
—থেলিস।
“ যে নিজেকে দমন করতে পারে না
সে নিজের জন্যেও বিপদজনক এবং
অন্য সবার জন্যেও॥ ”
—থেলিস।
“ সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ
হল সফলতার চাবিকাঠি। আপনার
কাজকে যদি আপনি মনে প্রানে
ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি
নিজের কাজ নিয়ে সুখী হন তবে
আপনি অবশ্যই সফল হবেন॥ ”
—Albert Schweitzer.
“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি,
আমি বলবো যে আমি হারার ১০০০ টি
কারণ বের করেছি॥ ”
—টমাস আলভা এডিসন।
“ যে বিজ্ঞানকে অল্প জানবে সে
নাস্তিক হবে, আর যে ভালো ভাবে
বিজ্ঞানকে জানবে সে অবশ্যই
ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
—ফ্রান্সিস বেকন।
“ সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা
কর॥ ”
—ভলতেয়ার।
“ আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে
আস্থা ছিল। আর আমি কাজটা
ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও
আমার ভালোবাসাটা থাকত। জীবনে
একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে
ভালোও বাসতে হয়॥ ”
—মার্ক জুকারবার্গ।
“ যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির
প্রত্যাশী নয়॥ ”
—এডমণ্ড বার্ক।
“ পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু
আপনি যদি ১ টি মাছকে তার গাছ
বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার
করেন তাহলে সে সারা জীবন
নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে॥ ”
—আইনস্টাইন।
“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি
কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে
নিতে পারিনা॥ ”
—মাইকেল জর্ডান।
“ প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক;
কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো
বেশী বিপদজনক॥ ”
—আব্রাহাম লিংকন।
‘‘ যারা আমাকে সাহায্য করতে মানা
করে দিয়েছিল আমি তাদের প্রতি
কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই
আজ আমি নিজের কাজ নিজে করতে
শিখেছি॥ ’’
—আইনস্টাইন।
“ যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের
দুয়ারেই বেশি হানা দেয়॥ ”
—জন সার্কল।
“ আমরা ভাবি দেশে যত ছেলে পাশ
হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ
করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ
সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই॥
”
—প্রমথ চৌধুরী।
“ তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব
খারাপ দিক জানে; তবুও তোমাকে
পছন্দ করে॥ ”
—অ্যালবার্ট হুবার্ড।
“ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই
ভুলে যাবার পর যা থাকে; তাই হলো
শিক্ষা॥ ”
—অ্যালবার্ট আইনস্টাইন।
“ আমি আপনাকে কখনও ভালবাসতে
না বলে যুদ্ধ করতে বলি। কারণ যুদ্ধে
হয় আপনি বাঁচবেন না হয় মরবেন। কিন্তু
ভালবাসাতে না পারবেন বাঁচতে; না
মরতে॥ ”
—এডলফ হিটলার।
“ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে
চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির
দিকে। তোমার বাহু, তোমার মাথা
তোমাকে টেনে তুলবে, তোমার কপাল
নয়॥ ”
—ডঃ লুৎফর রহমান।
“ বাঙালি সমালোচনা সহ্য করে না;
নিজেকে কখনো সংশোধন করেনা।
নিজের দোষত্রুটি সংশোধন না করে
সেগুলোকে বাড়ানোকেই বাঙালি
মনে করে সমালোচনার যথাযথ উত্তর॥ ”
—হুমায়ুন আজাদ।
“ কাল আমার পরীক্ষা। কিন্তু এটা
আমার কাছে বিশেষ কোন ব্যাপারই
না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার
কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ
নির্ধারন করতে পারেনা॥ ”
—টমাস আলভা এডিসন।
“ সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু
কেউই বুড়ো হতে চায় না॥ ”
—জোনাথন সুইফট।
“ ছেলেদের মদ্ধে বন্ধুত্ব নষ্টের
অন্যতম দুইটি কারণ- টাকা এবং মেয়ে।
সব সময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে
দূরে রাখতে চেষ্টা করুন॥ ”
“ পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন
মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা
তারা অভিনেতা বা অভিনেত্রী হতে
পারেনি॥ ”
—হুমায়ুন আজাদ।
“ তুমি যখন প্রেমে পড়বে তখন আর
তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা; কারণ
তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের
চেয়ে আনন্দময় হবে॥ ”
—Dr. Seuss.
“ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে
আমি ফেল করেছিলাম কিন্তু আমার
বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে
মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার
আর আমি মাইক্রোসফটের
প্রতিষ্ঠাতা॥ ”
—বিল গেটস।
“ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের
চেয়ে অশিক্ষিত থাকা ভাল॥ ”
—সক্রেটিস।
“ জন্মদিনের উৎসব পালন করাটা
বোকামি। জীবন থেকে একটা বছর
ঝরে গেল, সে জন্যে অনুতাপ করাই
উচিত॥ ”
—নরম্যান বি.হল।
“ সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি
সহকারে আহার করে, অথচ তার
প্রতিবেশী অনাহারে থাকে॥ ”
—আল হাদিস।
“ আপনি যদি গরীব হয়ে জন্ম নেন
তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু
যদি গরীব থেকেই মারা যান তবে
সেটা আপনার দোষ॥ ”
—বিল গেটস।
“ সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর
একটা মন খুঁজো, তাহলে ভালবাসার
সফলতা আসবে॥ ”
“ যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি
ভালবাসো। আর যে তোমাকে
ভালবাসে তাকে তুমি কষ্ট দিওনা।
কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই
নও, কিন্তু কারো কাছে হয়তোবা তুমিই
তার পৃথিবী॥ ”
“ যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে
সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই
সবাই শিক্ষিত॥ ”
—নেপোলিয়ান।
“ যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ
নেই সে তো দেখা নয়, তাকানো॥ ”
—যাযাবর।
“ সেই যথার্থ মানুষ যে জীবনের
পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের
সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ ”
—বায়রন।
“ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু
নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ”
—সাইরাস।
“ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো
কাঁদতে এত ভালোবাসি॥ ”
—স্বামী বিবেকানান্দ।
“ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে
আর কিছুই নেই॥ ”
—পবিত্র গীতা।
“ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার
বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥ ”
—জর্জ গ্রসভিল।
“ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে
তবে আমার অস্তিত্বের কোন মূল্য
নেই॥ ”
—সুইফট।
“ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন
বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ”
—প্লেটো।
“ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের
মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায়
না॥ ”
—জন বেকার।
“ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি
অত্যাধিক আকর্ষণ॥ ”
—হযরত আলী (রাঃ)।
“ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়
তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়॥
”
—জন এ শেড।
“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে
কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ”
—ডব্লিউ এস ল্যান্ডের।
“ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ
মানুষ॥ ”
—এস টি কোলরিজ।
“ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে
যাও॥ ”
—মেরিডিথ।
“ সৎ লোক সাতবার বিপদে পড়লে
আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে
পড়লে একবারে নৃপাত হয়॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
“ যদি তুমি কখনো অপমানিত বোধ কর
তবে অপরকে সেটা বুঝতে দেবে না॥ ”
—জন বেকার।
“ যে মন খুলে হাসতে পারে না, সেই
পৃথিবীতে সবচেয়ে অসুখী॥ ”
—জন লিলি।
“ ভালোবাসার জন্য যার পতন হয় সে
বিধাতার কাছে আকাশের তারার মত
উজ্জ্বল॥ ”
—জনসন।
“ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে
থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট
অট্টালিকায় থাকার কোন সার্থকতা
নেই॥ "
—উলিয়ামস হেডস।
“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন॥ ”
—রবীন্দ্রনাথ ঠাকুর।
“ সেই সত্যিকারের মানুষ যে অন্যের
দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা
করতে পারে॥ ”
—লর্ড হ্যলি ফক্স।
“ সবার সাথে যে তাল মিলিয়ে কথা
বলে সে ব্যক্তিত্বহীন॥ ”
—মার্ক টোয়েন।
“ পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন
বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা
করতে পারে॥ ”
—জর্জ বার্নাডস।
“ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার
জন্য অত্যন্ত সুলভ্য॥ ”
—আলেকজান্ডার।
“ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন
মন॥ ”
—সক্রেটিস।
“ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে
দেখতে চাই সে সব দৃশ্য কখনো
ভালভাবে দেখতে পারি না সেই সব
দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে
চলে যায়॥ ”
—রবার্ট ফ্রস্ট।
“ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের
চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥ ”
—স্কট।
“ বিদ্ধানের কলমের কালি শহীদের
রক্তের চেয়েও পবিত্র॥ ”
—আল হাদিস।